সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করার অভিযোগ

উচ্চকন্ঠ   19-Feb-2026   66

Photo

এফএনএস: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে আবদুল মান্নান তালুকদার নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে প্রধান আসামি করা হয়েছে কাজিয়েল হাজাত শাহী মুনশীকে। কাজিয়েল হাজাত শাহী মুনশী পৌর কৃষক দলের সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের হয়ে কাজ করেছেন। ভুক্তভোগী বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার জানান, গত বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিযোগে ময়মনসিংহ যাওয়ার পথে তাকে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় এবং সামনে পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য সিএনজি ব্যারিকেড দিলে শাহী মুনশী এসে টেনেহিঁচড়ে তাকে সিএনজি থেকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে গিয়ে মুনশী ও তার সহযোগীরা তার (মান্নান) মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে পথচারীদের ডেকে এনে তাকে (আবদুল মান্নান তালুকদার) দেখানো হয়। আবদুল মান্নান তালুকদার বলেন, ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। নির্বাচনে আমি ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচন করেছিলাম। একমাত্র এটাই আমার অপরাধ। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। সেই জায়গায় আমি এ উপহার পেলাম! তবে অভিযোগ অস্বীকার করেছেন গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতেই মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আবদুল মান্নান অনেকবার জেল খেটেছেন। জামিনে মুক্ত হয়ে আবারো রাজপথে আন্দোলন করেছেন। তাকে লাঞ্ছিত করা কখনো মেনে নেওয়া যায় না। বক্তব্য জানতে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের মোবাইল নম্বরে কল দিয়ে পাওয়া যায়নি। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। এতে শাহী মুনশীকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭ থেকে ৮ জনকে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

এফএনএস: গাইবান্ধায় গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তরুণীকে (১৮)...

Photo

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

এফএনএস: শ্বশুর বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন...

Photo

৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে...

Photo

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রæতার জের ধরে ইয়ানুল হোসেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত