মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, কাজি ডেকে পড়ানো হলো বিয়ে

উচ্চকন্ঠ   18-Apr-2025   57

Photo

এফএনএস: নাটোরে গভীর রাতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এক যুবলীগ নেতা। পরে এলাকাবাসী তাকে মারধর করে ওই নারীর সঙ্গে কাজি ডেকে বিয়ে পড়িয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম বাছের আলী (৫০)। তিনি সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে বাছের আলী ও একই গ্রামের এক বিধবা নারীকে হাতেনাতে ধরে এলাকাবাসী কাজির মাধ্যমে বিয়ে পড়িয়ে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি বিয়ে করেননি। বিগত সময়ে দলের ক্ষমতার দাপট দেখিয়ে এরকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি। সদর থানা পুলিশের ওসি মাহবুব রহমান বলেন, এমন খবর এখনও জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।

office@ukantho.com


Photo

নির্বাচন পরবর্তী সহিংসতায় কালীগঞ্জে সংঘর্ষে আহত ৪, এলাকায় থমথমে পরিস্থিতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী...

Photo

ঝিনাইদহে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র...

Photo

হরিণাকুন্ডুতে মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হরিণাকুন্ডু পৌর মহিলা দলের দ্বি...

Photo

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

এফএনএস: ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত