বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা আসবেনা-রাশেদ খান

উচ্চকন্ঠ   20-Oct-2026   17

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা আসবেনা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান। তিনি বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এ কথা পাগলেও বিশ্বাস করে না। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন রাশেদ খান।

জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলে তিনি মনে করেন। এ কারণে রাজপথের বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন এবং সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।

তিনি আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের বিরোধী দলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন বলে তাঁর ধারণা। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে পালিয়ে যাবেন, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার প্রস্তুত রাখুন, কিংবা আরেকটি গণঅভ্যুত্থান হবে, এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্য জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন পরিস্থিতিতে ফেলবে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

এফএনএস: পরকীয়া প্রেমিকের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন নাহিদা সুলতানা...

Photo

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

এফএনএস: রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী...

Photo

৮নং মালিয়াট ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং...

Photo

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত