বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   25-Mar-2025   61

Photo

এফএনএস: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে তিন মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে মাছ ধরার জাল ফেলে এসব লাশ উদ্ধার করা হয়। ওই শিশুরা গত সোমবার বিকালে শাক তোলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। ধারণা করা হচ্ছে, শাক তোলার একপর্যায়ে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- বাহারছড়া গ্রামের মনজুর আলমের মেয়ে মরিয়ম আক্তার (১০), ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা বেগম (৮)। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সন্ধ্যা পর্যন্ত তিন শিশু ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলা হয়। রাত ৮টার দিকে জালে প্রথমে মরিয়মের লাশ উঠে আসে। এরপর জাল ফেলে রিয়া মনি ও তসলিমার লাশ পাওয়া যায়। নিহত মরিয়মের বাবা মনজুর আলম বলেন, গত সোমবার বিকাল ৪টার দিকে মরিয়ম, রিয়া মনি ও তসলিমা একসঙ্গে বাড়ির নিকটবর্তী হাঙর খালের পাশে একটি পুকুরে শাক তুলতে গিয়েছিল। সম্ভবত বেখেয়ালে শিশুরা পুকুরের পানিতে ডুবে গেছে। তাদের কেউ সাঁতার জানতো না। ইটভাটার জন্য মাটি কাটার কারণে পুকুরটি সৃষ্টি হয়েছে। পুকুরে পানির গভীরতা অনেক বেশি ছিল। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ বলেন, পরিত্যক্ত পুকুরে শাক তুলতে গিয়ে তিনটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা জুড়ে ভুয়া ফেসবুক আইডির বেপরোয়া তৎপরতা: নিজ দলের ভিতরে বাড়ছে দূরত্ব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

ঝিনাইদহে আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের...

Photo

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ...

Photo

ঝিনাইদহে নববগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে নব-গঠিত জেলা পূজা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত