বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৪৫৫টি মন্ডপে দূর্গাপুজা: থাকছে কঠোর নিরাপত্তা

উচ্চকন্ঠ   08-Sep-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় এ বছর ৪৫৫টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যায় দূর্গাপুজা হচ্ছে। ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমুলক সভায় এ তথ্য জানানো হয়।
সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় জানানো হয়, আসন্ন দূর্গাপুজায় সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়।
প্রস্তুতিমুলক সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, এনএসআই কর্মকর্তা উত্তম কুমার কর, ডিজিএফআই কর্মকর্তা সারোয়ার হোসেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের মৌসুমী সুলতানা তুলি, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জামায়াত নেতা আব্দুল আলীম, তাজুল ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে দীপঙ্কর ঘোষ, মিলন কুমার ঘোষ, প্রহ্লাদ সরকার, তপন কুমার, বিজন কুমার ঘোষ ও ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে ঝিনাইদহে দুর্গাপূজা উদযাপন করা হবে নিরাপত্তা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের আবহে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ নজরদারি করবে। পাশাপাশি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি স্থাপন, খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

office@ukantho.com


Photo

সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান...

Photo

ভাই পুতুল কিনে দেওয়ার জেরে ভাবির হাতে ৫ বছরের শিশু খুন

এফএনএস: পাঁচ বছর বয়সী ছোট বোনের জন্য ভাই এনেছিলেন পুতুল ও ফুলের স্টিকার।...

Photo

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেপ্তার

এফএনএস: শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর...

Photo

কালীগঞ্জে বাবা হত্যার বিচার চাইতে মায়ের সাথে মহাসড়কে তিন বছরের শিশু কন্যা

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত