রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: দুদু

উচ্চকন্ঠ   02-Jul-2025   109

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না। জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনও পরিকল্পনা সফল হবে না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় শামসুজ্জামান দুদু বলেন, যারা বলছে পিআর বা অমুক তমুক, তারা আসলে নির্বাচনকে ভন্ডুল করতে চায়। কোনও কোনও মহল ও রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রে উত্তরণ করতে হলে নির্বাচন করে একটা দলকে ক্ষমতায় আসতে হবে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও অন্যরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

Photo

গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলায় বসতবাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটার...

Photo

ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি সাড়ে ৪৮ শতাংশ মানুষ: জরিপ

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন, সে বিষয়ে...

Photo

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী

এফএনএস: নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত