বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আরডিসিএস’র নবনির্মিত ভবনের উদ্বোধন

উচ্চকন্ঠ   08-Oct-2026   18

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রিলাই প্রকল্পের আওতায় আরডিসিএসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএফের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, নির্মাণ ও পরিবেশ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুর রহমান, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় এসডিএফ কাজ করে যাচ্ছে। রিলাই প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবনির্মিত এ ভবনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮’শত কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ৮’শত...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

এফএনএস: আমেরিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের...

Photo

সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় হত্যার পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত