প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।
উচ্চকন্ঠ 16-Jan-2026 344
প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বারইপাড়া সার্বজনীন রাস মন্দিরে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে মন্দিরে গ্রিলের গেট ফাঁকা করে চোর মন্দিরে প্রবেশ করে এবং মন্দিরের প্রতিমা কৃষ্ণ ঠাকুরের বাঁশি এবং প্রাচীন দিনের পিতলের তৈরি পূজায় ব্যবহৃত দ্রব্যাদি ও মুল্যবান কিছু পোশাক নিয়ে টোপ্লা বেঁধে পালানোর প্রস্তুতি নেয়। এমতাবস্থায় একজন ভক্ত চুরির বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আরিফ নামে একজন এগিয়ে এসে চোরকে ধরে ফেলে। পরবর্তীতে চোর তাদের কাছ থেকে ছুটে পালিয়ে যায়। এসময় চোর তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তে জানা যায় যে, চোরের নাম মানিক, সে সিঙ্গিবাজার ক্যাম্প পাড়ার বাসিন্দা। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, আমাদের কৃষ্ণ ঠাকুরের রুপার তৈরি বাঁশি সহ আরো কিছু মুল্যবান জিনিস চুরি হয়েছে। তিনি বলেন আমাদের এই মন্দিরটি শত বছরের পুরাতন মন্দির, কিন্তু এইরকম ঘটনা এই প্রথম। তিনি এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং চুরি যাওয়া সকল কিছু উদ্ধার করার জন্য চোর কে ধরার অভিযান অব্যাহত রয়েছে।
office@ukantho.com