সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   30-Jul-2026   23

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে অনুষ্টিত ম্যাচে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কালীগঞ্জ পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিকালে খেলার উদ্বোধন ও পূরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন. জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, আতিয়ার রহমান বিএনপি নেতা তবিবুর রহমান মিনি।
বিকালে ভূষন মাঠে দুদলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর ম্যাচটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাশেদ খান। এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্যা থাকে। দ্বিতিয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দলের ফরেনার খেলোয়াড় ঝুনু একমাত্র গোলে জয় ছিনিয়ে আনে। টুনামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয় পৌরসভা একাদশের ক্যাপ্টেন হাসানুজ্জামান কায়েস। শেষে বিজয়ী দলের হাতে চ্যাস্পিয়ন ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় জমজমাট ফাইনাল খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, আব্দুর রাজ্জাক, মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। পুরস্কার বিতরন অনুষ্টান পরিচালনা করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। ধারাভার্ষ্য দেন রবিউল ইসলাম।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় তরুণের মৃত্যু

এফএনএস: শেরপুরের চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় আশিক মিয়া...

Photo

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত