রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮’শত কৃষক

উচ্চকন্ঠ   12-Apr-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ৮’শত কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূর-এ-নবী’র সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার ৮’শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানাযায়, এ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলায় মোট ৮’শ কেজি পাট বীজ ও ৮ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে...

Photo

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র...

Photo

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি

এফএনএস: ওমান ফেরত স্বজনকে বাড়িতে আনতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল একই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত