প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
উচ্চকন্ঠ 13-Sep-2025 57
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রচারণা কার্যক্রম আরও জোরদার হচ্ছে।
এই প্রস্তুতির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর নিয়ামতপুর ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী, সাবেক চারবারের সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাবা মুর্শিদা জামান বেল্টু। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা নেতা, তার স্বামী আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু মহোদয়ের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম সংগঠক ও নেতা, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা আয়ুব, আমজেদ, ডাবলু, আক্তার, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকেরা এই প্রচার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
জনগণের মাঝে বিএনপির বার্তা ছড়িয়ে দিতে ও সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে এ ধরনের ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান স্থানীয় নেতারা।
office@ukantho.com