সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ০৫ জন, বাড়ি-ঘর ভাংচুর

উচ্চকন্ঠ   20-Jan-2025   95

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত আহত হয়েছে ০৫ জন ।
সোমবার সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোনাতনপুর গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত শনিবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে সোমবার সকালে ফুয়াদ বিশ্বাসের লোকজন রানা মেম্বরের সমর্থকদের উপর হামলা করে। এতে রানা মেম্বরের ০৫ জন সমর্থক আহত হয়। সেসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

Photo

কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তর তিনটি ইটভাটার চুল্লি প্রাচীর গুড়িয়ে দিলেও ভাঙেনি চুল্লি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে...

Photo

তারেক রহমানের আয়ের উৎস ও নিরাপত্তা ব্যয় নিয়ে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত