সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   12-May-2025   27

Photo

এফএনএস: নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে একমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে এনসিপির এ আহ্বায়ক বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।

office@ukantho.com


Photo

হাসিনাকে ক্ষমা করার সুযোগ দেবে না বিএনপি: এ্যানি

এফএসএস: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা...

Photo

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত...

Photo

জাকসু নির্বাচন: মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ

এফএনএস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের...

Photo

পদোন্নতি ও পুরস্কারের লোভে গুম-খুন-নির্যাতনে যুক্ত হতেন অনেকে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম কমিশনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত