বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই: সারজিস

উচ্চকন্ঠ   14-Oct-2025   91

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও জন্য কোনো “সেফ এক্সিট” নেই। মৃত্যু ছাড়া নিরাপদ প্রস্থান অসম্ভব। মঙ্গলবার দুপুরে দলের নেত্রকোনা জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার সালথী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন ও কিছু উপদেষ্টা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কিছু আচরণ দেখে মনে হয়, তারা রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের দিকে ঝুঁকছেন, যা গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শাপলা প্রতীক নিয়ে নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, শাপলা প্রতীক দলের আইনগত ও সাংবিধানিক অধিকার। এতে রাষ্ট্রীয় কোনো বাধা নেই। আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের পুনরাবর্তনের কোনো সম্ভাবনা নেই। অতীতের রাজনৈতিক পন্থা আর ফিরে আসবে না। এজন্য সব রাজনৈতিক দল ও জনগণকে সচেতন ও সক্রিয় থাকতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে সারজিস বলেন, জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে কোনো পক্ষই গণতান্ত্রিক উত্তরণের দাবি করতে পারবে না। এনসিপি জনগণের অধিকার, নির্বাচনি ন্যায্যতা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় অটল থাকবে বলেও তিনি জানান। সভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় অন্য বক্তারা সারজিস আলমের বক্তব্যকে দলীয় অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এনসিপি ভবিষ্যতের রাজনীতিতে জবাবদিহি, নৈতিকতা ও গণঅংশগ্রহণের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ছাত্রদলের নব-গঠিত কমিটির শুভেচ্ছা র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফ/তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম...

Photo

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি- নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর...

Photo

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

এফএনএস:বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত