শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   06-Jan-2025   56

Photo

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি-
নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন, গ্লোবাল টিভির ঝিনাইদহ প্রতিনিধি মেহেদি হাসান জিকু, যুগ্ম-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান ও সদস্য সচিব বসির আহাম্মেদ, সাংবাদিক এম এ জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
বক্তারা, দ্রুত সময়ের মধ্যে সজিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

office@ukantho.com


Photo

ছোট অপরাধ বেড়েছে, দ্রুতই কমার আশা উপদেষ্টা আসিফের

এফএনএস: গত অগাস্ট-সেপ্টেম্বরের তুলনায় খুন-ডাকাতির মত বড় অপরাধ ‘কমলেও’...

Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক দাবী...

Photo

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

এফএনএস: কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের...

Photo

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত