শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ

উচ্চকন্ঠ   03-Dec-2025   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ তাদের বিভিন্ন দাবির পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলার হাজারো শিক্ষক এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মোঃ আবু দাউদ, মোঃ ইবনে মাউদ বিন মমতাজ, মোঃ মিকাইল হোসেন, মোঃ সাইদুজ্জামান সাইদ, মোঃ কামরুজ্জামান মিশন, এমএ ওয়াদুদ, আল-আমীন হোসাইন, মোঃ আব্দুস সালাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আঃ হান্নান, মল্লিকা কুন্ডু, জেসমিন নাহার, আসমা খাতুন, মোহাম্মদ আলী ও আসিফ আলী খারনী রাশেদ।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর থেকে আবু মাসুদ, জিল্লুর রহমান, আলম আল পারভেজ, সাজিয়া খাতুন, সাইদুর রহমান টুটুল; কালীগঞ্জের মোস্তাফিজুর রহমান ফেটু ও আবু তাহের টিটো, কোটচাঁদপুরের কামরুজ্জামান, শৈলকুপার রাজীব আল মাহমুদ এবং মহেশপুরের রাশেদ রহমান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষকনেতারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১০ নভেম্বর ২০২৫ তারিখের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দাবি করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপ শাখারভ শুভ...

Photo

প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই...

Photo

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ...

Photo

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার অপরাধে গ্রেফতার-৬

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত