মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

উচ্চকন্ঠ   08-Dec-2025   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোঃ সোহেল রানা, র্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, পৌর এলাকার কাঞ্চনপুর মৌজায় ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিলো। এসকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এসকল স্থাপনা সরিয়ে নেয়নি অনেকেই। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করতে সফল হলাম।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে...

Photo

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

এফএনএস: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক...

Photo

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

এফএনএস: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের...

Photo

বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত