বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী হাসিনা: রিজভী

উচ্চকন্ঠ   03-Dec-2025   81

Photo

এফএনএস: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে পলাতক ও মানবতাবিরোধী অপরাধের কারণে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। তিনি বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপোষ করেননি, তার প্রতি জনগণের ভালোবাসা থাকবেই। সেটিই এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রিজভী আরও বলেন, কখনো কখনো অন্যায় আবদারের মুখোমুখি হয়েও দেশের স্বার্থে তা মেনে নিয়েছেন বেগম জিয়া। কোনো মানুষ যেন হত্যা না হয় এ কারণে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠন করেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অথচ, যারা সেই সময় হত্যাযজ্ঞ চালিয়ে তত্ত্বাবধায়ক দাবি তুলেছিল, পরে ক্ষমতায় এসে নিজেরাই তা বাতিল করেছে। জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছে শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দী করেছিল। কৃষক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আরও বলেন, দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন। সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা জনগণকে কষ্ট দেয় এমন কোনো কিছু না করা ও জনস্বার্থে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সয়াবিন তেলের বর্ধিত মূল্যও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা...

Photo

আমরা বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নই: মাহমুদুর রহমান

এফএনএস: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের...

Photo

ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, প্রত্যাখ্যান এনসিপির

এফএনএস: নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা...

Photo

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী

এফএনএস: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত