মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী

উচ্চকন্ঠ   05-May-2026   62

Photo

এফএনএস: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে যেসব ব্যাপক দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার শক্তিশালী করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এ কথাটাই বলার চেষ্টা করেছি। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। আমাদের সরকারের, বিশেষ করে তারেক রহমান সাহেবের নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার তাগিদ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই এই দেশের মালিক। তৃণমূল পর্যায়ের মানুষই সবকিছু নির্ধারণ করেন। ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের এমন মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর কথা বলা হয়েছে।

office@ukantho.com


Photo

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে দারিদ্র পরিবারকে ছাগল প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমরা মানবতার কল্যাণে আঙ্গিকার...

Photo

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামী গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে...

Photo

কিশোরীকে এটিএম বুথে ধর্ষণের অভিযোগ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে পোশাকশ্রমিক...

Photo

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত