বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে দারিদ্র পরিবারকে ছাগল প্রদান

উচ্চকন্ঠ   20-Sep-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমরা মানবতার কল্যাণে আঙ্গিকার বদ্ধ এই স্লোগানে মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে রত্না খাতুন নামের এক নারীকে স্বাবলম্বী করতে একটি গাভী ছাগল প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা গ্রামের দিনমজুর অসহায় দারিদ্র্য পরিবারের তিন সন্তানের জননী রত্না খাতুনের হাতে এ গাভী ছাগল তুলে দেন সংগঠনের আহবায়ক মোঃ সজীব আহাম্মদ। সেসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধাক্ষ রুবাইয়েদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আকাশ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সংগঠনটির আহবায়ক সজীব আহাম্মদ বলেন, আমরা মানবতার কল্যাণে আঙ্গিকার বদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আমাদের সংগঠনের পঞ্চম তম সাবলম্বি প্রজেক্টর বাস্তবায়ন করতে আমরা এসেছি একটি দারিদ্র পরিবারকে সাবলম্বি করার জন্য। তাদেরকে একটি গৃহপালিত পশু (গাভী ছাগল) দিতে। তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা অনেক সামাজিক কাজ করেছি। যেমন অসহায় চায়ের দোকানের মালামাল কিনে দেওয়া, দারিদ্র অসুস্থ মানুষকে ঔষধ কিনে দেওয়া, ভাঙা রাস্তা ইট দিয়ে সংস্কার করা, দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ ভর্তি করে দেওয়সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি। আমরা চাই এই ধরনের কাজের মাধ্যমে হাজারও দারিদ্র অসহায় পরিবারের পাসে থেকে তাদেরকে সাবলম্বি করে তোলার৷

office@ukantho.com


Photo

কৃষি সমৃদ্ধিতে নতুন সংযোজন, সৌদি আরবের খেজুর

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের...

Photo

গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য, কল রেকর্ড ফাঁস

এফএনএস: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী...

Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

Photo

কালীগঞ্জে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হ্যান্ডেলিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত