বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জিয়াউর রহমানের সমাধিতে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধা

উচ্চকন্ঠ   08-Feb-2025   50

Photo

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক নাদিম চৌধুরী প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে শামীমুর রহমান শামীম বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। আমাদের ২য় স্বাধীনতা দিয়ে গেছেন আবু সাঈদ, মুগ্ধসহ ছাত্র-জনতা। তাদের রক্তের ঋণ, জীবনের ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

office@ukantho.com


Photo

আমরা চাই আগামী সংসদ ভারতীয় আধিপত্যবিরোধী হোক: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

এফএনএস: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের...

Photo

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

এফএনএস: ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের...

Photo

প্রশাসনে শিবির-জামায়াতপন্থিদের বসানো হচ্ছে: রিজভী

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে শিবির ক্যাডার ও জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত