সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চৌগাছায় মোটরসাইকেল সহ চোর আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

উচ্চকন্ঠ   12-Feb-2025   51

Photo

আরিফ মোল্যা, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর ধাওয়া দিয়ে আকতার (৩২) নামের এক চোরকে আটক করে গনধোলাই দেওয়া হয়েছে। গনধোলাই দেওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের বাকপাড়া থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
আটককৃত আকতার পাশ্ববর্তী থানা ঝিকরগাছার শেয়ালকোটা এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাকপাড়ার সাইফুল ইসলাম বাবুর বাড়ি থেকে তার হিরো মোটরসাইকেলটি (যার নং যশোর-হ ২১৭৯০৯) চুরি করে চোর। বুঝতে পেরে তার ডাকে স্থানীয় কয়েকজন চোরকে মোটরসাইকেল যোগে ধাওয়া করে। বাকপাড়া রোড থেকে চুরি করা মোটরসাইকেলটি নিয়ে চৌগাছা ব্রীজের সামনে গেলে সেখানে মোটরসাইকেলটি ফেলে প্রান বাচাতে দৌড় দেয় সে। এরপর তাকে ধাওয়া করলে কপোতাক্ষ নদে ঝাপ দেয় চোর। পরে তাকে আটক করতে সক্ষম হয় জনগন। এসময় উত্তম-মধ্যম দিয়ে তাকে থানায় দেওয়া হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মঞ্জুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ৪৬ তম জাতীয় বিজ্ঞান...

Photo

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী

এফএনএস: রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর সই হতে যাওয়া জুলাই সনদকে বিএনপি...

Photo

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত