শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন

উচ্চকন্ঠ   02-Aug-2025   56

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০২ (আগষ্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসন, নড়াইল ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নড়াইল এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিঃ জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের আহম্মেদ, অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নড়াইলের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মো: আবুল কাশেম।
এই সময় বক্তব্য দেন দীর্ঘদিনের রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিক মোস্তফা কামাল, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী কামরুজ্জামান।
অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা সিঙ্গাপুর প্রবাসী বাকের মোল্যা, সৌদি আরব নয়ন তারা দুই জনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ করছে। তাই প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং সম্মানজনক সামাজিক অবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ

এফএনএস: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন...

Photo

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

বসির আহাম্মেদ নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ...

Photo

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার...

Photo

ঐক্যের অনন্য দৃষ্টান্ত গড়লেন মুর্শিদা জামান বেল্টু

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত