মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

উচ্চকন্ঠ   27-May-2025   51

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শিশুতলা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মহেশপুরের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য আসাদুল ইসলাম, নুরুল ইসলাম, মোশারফ হোসেন ও রওশন আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিকা’ দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কিন্তু এই কার্যক্রমের সুযোগ নিয়ে ফতেপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলামিন ইমন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত ফতেপুর ইউনিয়নে ‘টিকা’র কার্যক্রম বন্ধ এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী...

Photo

সরকার নির্বাচন চায় না, একটা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

এফএনএস: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী...

Photo

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এফএনএস: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার...

Photo

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত