বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উচ্চকন্ঠ   06-Feb-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শিবিরের অর্থসম্পাদক আল মামুন।
সেসময় বক্তারা, দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, মেধা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব বিকাশ এবং সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দিনভর বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝিনাইদহে...

Photo

ইউএন রিপোর্টেই প্রমাণিত মানবতাবিরোধী অপরাধ, নিষেধাজ্ঞা যৌক্তিক: শফিকুল আলম

এফএনএস: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে...

Photo

অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে

এফএনএস এক্সক্লুসিভ: দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বৈত নাগরিকত্বধারী...

Photo

আগামী নির্বাচনে যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত