সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আগামী নির্বাচনে যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

উচ্চকন্ঠ   27-May-2025   41

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই। যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন। মঙ্গলবার বিকেলে নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য

এফএনএস: যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

শেখ হাসিনাই জুলাই গণহত্যার ‘নির্দেশদাতা’: ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন

এফএনএস: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি...

Photo

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত