রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঝিনাইদহে ১৮৫টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ওষুধ না থাকার অভিযোগ

উচ্চকন্ঠ   04-Jul-2025   76

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ১৮৫টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ধরে কোন ওষুধ নেই। ওষুধ না থাকার কারণে গ্রামাঞ্চলের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কমিউনিটি হেলথ প্রোভাইডারা ঠিকমতো বেতন পান না। মৃত্যুর পর প্রোভাইডাররা অবসর সুবিধাও পান না। ইনক্রিমেন্ট নেই। ক্লিনিকে যন্ত্রপাতি নেই। প্রোভাইডার ছাড়া ক্লিনিকে আর কোন কর্মচারী নিয়োগ নেই।
কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক এক সেমিনারে কমিউনিটি হেলথ প্রোভাইডারা তাদের সমস্যার কথা তুলে ধরে এসব কথা বলেন।
শুক্রবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার আসিফ কাজল, বিশিষ্ট ব্যাক্তিত্ব মঞ্জুরুল কাদের, ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সদর উপজেলা নিবার্হী অফিসার রিজিয়া আক্তার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, তরুণ কুমার দাস, প্রকৌশলী শামীম হোসেন, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, ঝিনাইদা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, কমিউনিটি হেলথ প্রোভাইডার পারভীন সুলতানা, মাজেদুল ইসলাম, খলিলুর রহমান ও তানিয়া আক্তার।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান সমস্যা নিরসন করে যুগপোযোগী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কমিউনিটি হেলথ প্রোভাইডারদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী ও প্রসুতির স্বাস্থ্যসেবা, নবজাতক শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও ইপিআই সেবা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

office@ukantho.com


Photo

অভিনেত্রী শাওন, এডিসি নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা

এফএনএস: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ও পুলিশের কাউন্টার টেররিজম...

Photo

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা...

Photo

অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই -লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, সিও, এসআরবি-৬

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে...

Photo

ঝিনাইদহে অস্ত্রসহ দুইজন আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত