সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অস্ত্রসহ দুইজন আটক

উচ্চকন্ঠ   12-Oct-2025   84

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ অক্টোবর রবিবার রাত ২ টা থেকে ভোর সোয়া চারটা পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে বিষয়খালী গ্রামের লতিফ মিয়ার ছেলে সন্ত্রাসী কালু (৪০) এবং তার সহযোগী সুলতান শেখের ছেলে বাদশা (৪৮) কে আগ্নেয়াস্ত্রসহ আটক করে।
অভিযানের সময় ১টি ওয়ান শ্যুটার পিস্তল এবং ১টি শটগান উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কালু তার কাছে অতিরিক্ত বিস্ফোরক দ্রব্য থাকার কথা স্বীকার করে। এ সময় আরও দুটি শটগান এম্যুনেশন, তিনটি ওয়ান স্যুটার এম্যুনেশন, তিনটি হাত বোমা ও ২ টি ককটেল উদ্ধার করা হয়। আটক কালু তার সহযোগী বাদশা-র সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তীতে যৌথ বাহিনী বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাদশা পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা সম্ভব হয়। আসামিদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। তিনি জানান জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই সেনাবাহিনী সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার...

Photo

নড়াইলে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ষাঁড়ের লড়াই, প্রাণ গেল যুবকের

কাজী আতিকুর রহমান , নড়াইল জেল প্রতিবেদক: হাইকোর্টের নির্দেশ অমান্য...

Photo

সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকারের মুখে কুলুপ: জামায়াত আমির

এফএনএস: সীমান্তের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত