বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

উচ্চকন্ঠ   05-Feb-2025   65

Photo

উচ্চকন্ঠ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রæয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

office@ukantho.com


Photo

নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু

এফএনএস: আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক...

Photo

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয়...

Photo

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন

এফএনএস: ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে...

Photo

হরিণাকুন্ডতে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক মাঝেই ২৩ খুঁটি রেখে করা হয়েছে সংস্কারের কাজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চলছে গাড়ি, হেঁটে যাচ্ছেন পথচারীরা।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত