রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা

উচ্চকন্ঠ   25-Oct-2025   67

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করেন জেলা ওলামা দল। জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, এ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।
সেসময় বক্তারা, আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভ‚মিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি যারা জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক করার পরামর্শ দেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য বিলুপ্ত উপজেলা...

Photo

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের...

Photo

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে...

Photo

কালীগঞ্জে বিশ্বব্যাংকের প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিশ্বব্যাংকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত