বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ১০

উচ্চকন্ঠ   02-Mar-2025   41

Photo

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে মারধরের অভিযোগে আরও দশ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)। গত শনিবার রাতভর অভিযান পরিচালনা করে নগরের পাঁচলাইশ এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দশ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে। এর আগে, গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত। হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতকারীদের ঘটনাস্থলে জড়ো করে। তিনি জানান, পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজনের সহযোগিতায় এসআই ইউসুফ আলীকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত লোকজন হামলায় জড়িত জড়িত সাইমন (২৭) ও আলী আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২) নামের দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের...

Photo

শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি চক্রের সদস্য এখলাছ আলী গ্রেপ্তার

এফএনএস: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল)...

Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

বগুড়ায় ঘরে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা

এফএনএস: বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত