সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর আদালতে বেশির ভাগ কেস ফাইলে লাগানো কোর্ট ফি জাল

উচ্চকন্ঠ   16-Jul-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর আদালত চত্বর এলাকায় অবাধে জাল কোর্ট ফি বিক্রি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কতিপয় স্ট্যাম্প ভেন্ডার ও ফটোকপির দোকানদার এই অনৈতিক কাজ চালিয়ে আসলেও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে লাভবান হচ্ছে একটি অসাধু সিন্ডিকেট।
জানা গেছে, সম্প্রতি মহেশপুরে জমিজমা সংক্রান্ত একটি দেওয়ানি মামলার আবেদনপত্রে (আর্জিতে) লাগানো কোর্ট ফি নিয়ে সন্দেহ হয় আদালতের বিচাররেকর। তিনি মেশিনের মাধ্যমে কোর্ট ফি যাচাইয়ের নির্দেশ দেন।
গত ৮ জুলাই পরীক্ষা করে দেখা যায়, মামলার আবেদনে লাগানো কোর্ট ফি জাল। শুধু তাই নয়, বেশির ভাগ আবেদনে লাগানো কোর্টফি জাল বলে সনাক্ত হয়। এসব কোর্ট ফিতে কোনো সরকারি জলছাপ, সিরিয়াল নম্বর কিংবা বৈধতা নিশ্চিতকরণ চিহ্ন মেলেনি।
এই ঘটনায় আদালতের সেরেস্তাদার আবু সাঈদ বাদী হয়ে ১০ জুলাই মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণের আশপাশে থাকা কিছু স্ট্যাম্প ভেন্ডার ও ফটোকপির দোকান থেকেই মূলত এই জাল কোর্ট ফি বাজারজাত হচ্ছে। এসব দোকানে পাঁচ, দশ ও বিশ টাকার কোর্ট ফি পাওয়া যায়। তবে বিশ টাকার কোর্ট ফিতেই বেশি পরিমাণে জাল কাগজ শনাক্ত হচ্ছে।
আইনজীবী সহকারীরা জানিয়েছেন, তারা স্ট্যাম্প ভেন্ডারদের দোকান থেকে কোর্ট ফি সংগ্রহ করেন। যাচাইকরণ মেশিন না থাকায় কাগজটি জাল কি না তা বুঝতে পারেন না।
এ বিষয়ে মহেশপুরের স্ট্যাম্প ভেন্ডার বাবর আলী বলেন, তার দোকানের কোনো কোর্ট ফি এখনও পর্যন্ত জাল প্রমাণিত হয়নি। তবে এটা ঠিক, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় নকল কোর্ট ফি বিক্রি করছেন। অনেকেই জানতে পারছেন না তাদের কেনা কোর্ট ফি জাল।
সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আবু সাঈদ বলেন, জাল কোর্ট ফি শনাক্ত হওয়ার পরপরই তিনি বিচারকের নির্দেশে পরীক্ষা করেছি। বেশিরভাগই জাল প্রমাণিত হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে নিয়েছি এবং থানায় মামলা করেছি। তদন্তের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজু বলেন, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আদালতের দেওয়া নমুনা কোর্ট ফি ও দোকানগুলোর কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্র নিহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর...

Photo

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

এফএনএস: টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশে শুরু হতে...

Photo

একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে: আসিফ মাহমুদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা...

Photo

মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যা, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

এফএনএস: মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোকান বন্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত