মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

উচ্চকন্ঠ   13-Feb-2025   59

Photo

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কূটনৈতিকপত্রের সাথে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে জনক‚টনীতি বিভাগের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের মুখপাত্র মো. রফিকুল আলম এই তথ্য জানান। সাপ্তাহিক এই ব্রিফিংয়ে প্রশ্ন ছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রত্যাবর্তন চুক্তির বিষয়ে আগ্রগতি আছে কিনা- এর জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ভারত সরকারকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার উত্তরের জন্য কয়দিন অপেক্ষা করবে-এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমরা এখনো কোনো উত্তর পাইনি। তবে আমরা উত্তরের প্রত্যাশা করে যাব। এই যে অপেক্ষা, তা রাজনৈতিক সিদ্ধান্ত নাকি ক‚টনৈতিক সিদ্ধান্ত-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয়ই। তিনি বলেন, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমরা রিমাইন্ডার দিব। সুতরাং আমি বলতে পারি, এর থেকে একটি উত্তর পেয়েছি আমরা। এর আগে, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, প্রত্যর্পণ চুক্তি থাকার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ওই চুক্তি লঙ্ঘন হবে। আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা করব।

office@ukantho.com


Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী...

Photo

দুই দপ্তরের ঠেলাঠেলি, সমস্যা সমাধানে রশি টানাটানিতে ভোগান্তীতে কালীগঞ্জবাসী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গত ৬ মাস ধরে অডিটারিয়ামটির মেঝে ফুড়ে...

Photo

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত