বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   11-Oct-2025   99

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।
এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়। জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ্যাড. এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্বীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অস্তিত্বহীন ও নিষ্ক্রিয় সাংস্কৃতিক সংগঠনের নামে রাষ্ট্রীয় অনুদান! বঞ্চিত সক্রিয় প্রতিষ্ঠানগুলো

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অস্তিত্বহীন, বিলুপ্ত ও নিষ্ক্রিয়...

Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

Photo

ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ঝিনাইদহে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

Photo

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা -সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

এফএনএস: দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা-সংসদের প্রথম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত