শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

উচ্চকন্ঠ   20-Jun-2025   49

Photo

এস এস মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী । বৃহস্পতিবার রাতে সাড়ে বারোটায় ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশ গ্রহণ করে। অভিযানের সময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের নাম শরিফুল (অস্ত্র ও গুলির মালিক) ও মিজান (সহযোগী)। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে চলমান আন্দোলনের সময় একাধিক মামলা দায়ের হয়েছিল।
আটক দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায়...

Photo

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু...

Photo

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল...

Photo

ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান: নাহিদ

এফএনএস: জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত