রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরি

উচ্চকন্ঠ   31-Jul-2026   17

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের আরাপপুর পশু হাসপাতালের পাশ থেকে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ৭১ টিভি, দৈনিক আগামীর সময় ও দৈনিক গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার রাজিব হাসানের একটি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর দুই অজ্ঞাত ব্যক্তি বাসার সামনে রাখা মোটরসাইকেলের স্টিয়ারিং লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক রাজিব হাসান জানান, দুপুরে নামাজ আদায় শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় এসে সেটি বাইরে রেখে খাবার খেতে যান। পরে বিকেল ৫টার দিকে বাইরে বের হয়ে মোটরসাইকেলটি না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। এরপর পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলের লক ভেঙে সেটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।
ঘটনার পরপরই তিনি সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। চোরদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি, মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর...

Photo

কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ জন

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা...

Photo

আপিলের জন্য ডা. জুবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট

এফএনএস: তিন বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত...

Photo

ঝিনাইদহে পিঠা-পায়েসের ঘ্রাণে শীতের সকালে বাঙালিয়ানার উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জমজমাট আয়োজন হয়ে গেলো পৌষ-পার্বন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত