রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাসনাতের ওপর হামলা: ভবিষ্যতে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   05-May-2025   45

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। গত রোববার গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাঝে মাঝেই জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটছে- এ বিষয়ে তিনি বলেন, এটার সংখ্যা আপনাদের সহযোগিতায় কমে এসেছে। আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। যারাই দু-একটা এমন ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি- সেই ব্যবস্থা আমরা করবো।

office@ukantho.com


Photo

৬ কোটি টাকার চুক্তিতে ঝিনাইদহে দুইশ কোটি টাকার গাইড বিক্রির টার্গেট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষার আলো পৌঁছানোর কথা যেখানে,...

Photo

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

এফএনএস: গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের পাঁচ জনকে গলা কেটে...

Photo

উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক)...

Photo

বিষয়খালী বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঝিনাইদহ-৪ আসনের ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত