মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

উচ্চকন্ঠ   03-Dec-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প, হাইজিন উপকরণ বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
মঙ্গলবার দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দরিদ্র নারীদের কর্মসংস্থান সহায়তা দিতে চলমান সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)–এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার, বিআরডিবির কর্মকর্তা বাহাউল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।
স্বাস্থ্যকর্মীরা জানান, কিশোরীদের ব্যক্তিগত পরিচর্যা, পুষ্টি, স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে অংশ নেওয়া শতাধিক কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন, হাইজিন কিট, ক্রিমসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।
এ ছাড়া দরিদ্র ও মেধাবী ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাঁদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।
বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের স্বনির্ভরতা ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ কর্মসূচি নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি আশা করেন, এসব উদ্যোগ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।

office@ukantho.com


Photo

জামাল ও কোলা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭...

Photo

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৪

এফএনএস: খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

Photo

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ডাকাতি মামলার আসামী আটক

মামুন হোসেন কোটচাঁদপুর প্রতিবেদক: আশিকুর রহমান (৩৫) নামে একজন, গোপন...

Photo

কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত