বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শারদীয়া দুর্গাপূজার প্রতিমা তৈরি করতে শেষ মুহূর্তে ব্যস্ত কারু শিল্পীরা

উচ্চকন্ঠ   25-Sep-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আকাশ জুড়ে সাদা মেঘের আনাগোনা শরতের ফুল শিউলী আর শরতে ফোটে কাঁশ ফুল। সঙ্গে সাদা মেঘের ভেলায় চড়ে ছুটে আসে হিন্দু ধর্মালম্বীদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পূজা। দুর্গা উৎসব উপলক্ষে প্রতিবছর বাংলাদেশে চল্লিশ হাজারের উপর পুজা মন্ডপ তৈরি হয়। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় উৎসব। দশমির দিন বিসর্জনের জন্য প্রতিমা বসানো হয় ষষ্ঠীর দিন অর্থাৎ চারদিন প্রতিমা পূজা মন্ডপে থাকে। কিন্তু সেই মহাযোজ্ঞ শুরু হয়ে যায় চার মাস আগে খুব একটা ঘটা করে। প্রথমত রথ যাত্রার প্রথম দিন প্রতিমা তৈরির কাজ শুরু করতে হয়। এটাই ঐতিহ্য। সঙ্গে প্রতিমা তৈরির শুরুতে প্রতিমাদের উদ্দেশ্যে পূজা দেওয়ার রীতি রয়েছে। এটায় আনুষ্ঠনিকতা। তার পর কাজ শুরু। ঝিনাইদহ জেলার হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারু শিল্পীরা।
জেলা শহরের পবহাটি বাবুপাড়া পূজা মন্দিরের কোষাধ্যক্ষ পার্থ বসু জানান, আসন্ন দূর্গাপুজায় সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি সহ জেলার ৬টি উপজেলার ৪৫৫টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়েছে।
শারদীয়া উৎসব এখনও ৩দিন বাকি থাকলেও কারুশিল্পীরা প্রতিমা গড়ার কাজে এগিয়ে চলেছে। জেলা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়া উৎসবের আমেজ অগ্রীম বইতে শুরু করছে। আগামী ২৮শে সেপ্টেম্ব ইং বাংলা ১৩ই আশ্বিন মাস থেকে ৫দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হবে।
স্থানীয় কারীগর ছাড়া বিভিন্ন স্থান থেকে প্রতিমা তৈরি করতে তারা এক প্রান্ত থেকে দেশের আরএক প্রান্তে চলে আসে। কারু শিল্পীরা প্রতিমা তৈরি করতে প্রথমে বাঁশ, খড়, মাটি, কাঠ, সুতা ব্যবহার করে। তারপর শুকানোর পর রং দিয়ে আধুনিক রুপে রুপায়ীত করে তোলে কারু শিল্পীরা। প্রতিটি শারদীয়া দুর্গা উৎসবের জন্য মন্ডপে কাত্তিক, গণেশ, লক্ষী, সরস্বতী, দুর্গা, সর্প, মহিষ, সিংহ সহ নানা ধরণের আকষণীয় প্রতিমা তৈরি করে থাকে মন্ডপে।
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে সার্বজনীন পূজা মন্ডপে প্রতিমা তৈরি করতে এসেছেন নিল কমল বিশ্বাস, অভি কেষ, সুদীপ্ত কুমার, অমল বিশ্বাস। তারা ছয়টি প্রতিমার কাজ এ বছর হাতে নিয়েছেন।
নিল কমল বিশ্বাস জানান, বাপদাদার পেশার কাজ করতে যেয়ে আজ এ পেশায় আমরা জড়িয়ে পড়েছি। তারা আরও জানান, বছরে বাকি সময়গুলো বিশ্বকর্মা, লক্ষী, স্বরসতী, গণেশসহ অর্ডারের কাজ করে থাকে। কিন্তু এ মৌসুমীতে বড় পূজার কাজ তৈরি করতে তাদের রাতদিন কাজ করতে হচ্ছে। একটু খাবারের সময় পর্যন্তও পাচ্ছেনা। দুর্গা প্রতিমা তৈরি করতে তারা এ বছর ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে।
ঝিনাইদহ রমজান ডেকোরেটর মালিক রমজান আলী জানান, শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আধুনিক আলোক সজ্জার জন্য তাদের অগ্রিম ডেকোরেটরের কাজ করতে হচ্ছে। প্রতিটি পুজার ডেকোরেটরের জন্য ৪০-৫০ হাজার টাকা নিয়ে থাকে। শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ঢাক-ঢোল বাজনাদের চাহিদা বেড়ে গেছে।
বিষয়খালী বাজার পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অবনিশ কুমার ভৌমিক জানান এ বছর ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার ৪৫৫টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব উদ্যাপিত হবে। তবে গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যায় দূর্গাপুজা হচ্ছে। আর আমাদের বাজারের মন্দিরের মোট খরচ ধরা হয়েছে ২ থেকে আড়াই লক্ষ টাকা।
বুধবার জেলা পুলিশ সুপারের কার্য্যালয় থেকে এ তথ্য জানানো হয় যে, আসন্ন দূর্গাপুজায় সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, জেলার ৬টি উপজেলার ৪৫৫টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উপলক্ষে জানমালের নিরপত্তার জন্য র‌্যাব, পুলিশ, আনসার, বি.জি.বি ও সেনাবাহিনীর সদস্যরা সহ স্থানীয় লোকের সার্বিক সহযোগিতায় সর্বাত্বক সতর্ক অবস্থায় প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে বিভিন্ন সংস্থার নিরাপত্তাকর্মীরা মাঠে কাজ করবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুজার জন্য র‌্যাব, পুলিশ, আনসার, বি.জি.বি সহ স্থানীয় লোকের সার্বিক সহযোগিতায় সর্বাত্বক সতর্ক অবস্থায় প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম: অর্থ উপদেষ্টা

এফএনএস: ইরান-ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা...

Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের...

Photo

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত