রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তিনবারের চেষ্টায় অপসারণ হলো নলডাঙ্গা ব্রীজের বাঁধ, পানি সরছে প্রায় পাঁচশত বিঘা আবাদি জমির

উচ্চকন্ঠ   27-Jul-2025   65

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: চলছে বর্ষার মৌসুম। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে দেশের অন্যান্য স্থানের ন্যায় কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক আবাদি জমি পানিতে ডুবে গেছে। পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের স্বপ্ন। যেখানে এ মৌসুমে কৃষক তার নিপুন হাতে রোপণ করে স্বপ্নের ফসল সেখানে পানিতে থই থই করছে আবাদি জমি।
কালীগঞ্জ- নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা বাজার সংলগ্ন যে ব্রীজের কাজ চলছিল তার পাশেই যাতায়াতের জন্য নির্মাণ করা হয় একটি বাঁধ। যার কারণে ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক আবাদি জমির পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না।
পানি নিষ্কাশনে গ্রামবাসী দুই বার উদ্যোগ নিয়ে খাল পরিস্কার এবং ব্রিজের বাঁধ অপসারণের চেষ্টা করে। কিন্তু এতে করে খুব বেশি সফলাতা না আসায় হতাশায় পড়ে যান শত শত কৃষক।
অবশেষে ২৭ জুলাই (রবিবার) সকাল ১০ ঘটিকায়, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকদের উদ্যোগে তৃতীয় ধাপে বাঁধ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।

উপসহকারী কৃষি অফিসার তোফায়েল আহম্মেদ বলেন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে নলডাঙ্গা ব্রিজের বাস সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। এ কাজের মাধ্যমে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক আবাদি জমির পানি নিষ্কাশন করা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

পিআর পদ্ধতিতে অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হবে- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির...

Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

শৈলকূপার শেখপাড়া ডিএম কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার...

Photo

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত