রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা

উচ্চকন্ঠ   01-Jan-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রনেতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে মদন মোহন মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
এসময় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন।
পরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও শান্তি পাঠ অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে আয়োজকরা তার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় জেলা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাস, জরিপ বিশ^াস ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, স্থানীয় বিএনপি নেতা বিমল কুমার ঘোষ, সুভাষ দে, কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরের সভাপতি বিকাশ রায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। পরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও বিদেহীর আত্মার শাণিÍ কামনা করা হয়।

office@ukantho.com


Photo

নীলফামারীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে...

Photo

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া...

Photo

কালীগঞ্জ শহরের অফদা খাল ভূমি দস্যুদের দখলে: পানিবন্দি শতাধিক পরিবারের মানবেতর জীবন-যাপন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সঠিক রক্ষনা-বেক্ষনের কারনে দূষন এবং...

Photo

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত