রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক দেশ গড়তে বারোবাজারে বিএনপির ৩১ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Feb-2025   39

Photo

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯নং বারবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বারোবাজারে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক দেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৩১ দফা দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে চার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী মুর্শিদা জামান বেল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মোঃ তবিবুর রহমান মিনি, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রেজাউল ইসলাম নুনু ও মোঃ আশরাফ হোসেন স্বপন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম।
ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মোজাফফর হাসান মংলুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাধারণ মোতাব্বের রহমান রঞ্জু সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফফার, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আনসার আলী বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, বারোবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সামাদ বিশ্বাস।
পৌর বিএনপির সদস্য মিরু খা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মুর্তজা জিকো, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, বিএনপির নেতা আকরাম আলী ও মাসুদ রানা প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতায়ের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট...

Photo

ইলেকট্রিক শক দেওয়ার মেশিন দেখতে চাওয়ায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের...

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন...

Photo

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত