প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
উচ্চকন্ঠ 26-Jun-2026 31
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা: চলমান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে|
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়| র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা| এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন|
সেসময় বক্তারা, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান|
office@ukantho.com