প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
উচ্চকন্ঠ 16-Dec-2025 58
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে জেলা বিএনপি। দলটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে দলটির নেতৃবৃন্দ। সেসময় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
office@ukantho.com