মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভাষা আন্দোলনের চেতনায় জেগে উঠেছিল স্বাধীনতার প্রেরণা

উচ্চকন্ঠ   25-Feb-2026   98

Photo

হাবিব ওসমান (সংবাদ কর্মি):
আমরা বাঙালি। একটি ভাষার জন্য জীবন দিতে পারা বিশ্বের ইতিহাসে বিরল এক জাতি। পৃথিবীর অনেক জাতি তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, কিন্তু নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এমন গৌরবময় ইতিহাস খুব কম জাতির আছে। ১৯৫২ সালের অমর একুশ আমাদের শিখিয়েছে, ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, ভাষা আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের প্রতীক।
এই বাংলাতেই আমরা প্রথম মা ডাকটি উচ্চারণ করি। এই ভাষাতেই আমরা ভালোবাসা প্রকাশ করি, স্বপ্ন দেখি, আশা করি এবং প্রিয় মানুষদের আশ্বস্থ করি। এই ভাষাতেই আমরা প্রতিশ্রæতি দিই, জীবনসঙ্গী নির্বাচন করি, দোয়া করি, সান্ত¡না দিই এবং মানুষের পাশে দাঁড়াই। বাংলা ভাষা আমাদের আবেগের ভাষা, আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই একই ভাষাতেই আমরা কখনো কখনো অপবাদ ছড়াই, কাউকে হেয় প্রতিপন্ন করি, মানুষের সম্মান নষ্ট করি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বাংলা ভাষা ব্যবহার করে মিথ্যা রটনা করি, কটু কথা বলি, বিভেদ সৃষ্টি করি। সম্মান এবং অসম্মান, ভালোবাসা এবং ঘৃণা, সত্য এবং মিথ্যা, সবকিছুর জন্যই আমরা আমাদের এই মাতৃভাষাকেই ব্যবহার করি।
একবার গভীরভাবে ভেবে দেখুন, যে ভাষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেই ভাষাকে কি আমরা অপমান এবং ঘৃণার মাধ্যম হিসেবে ব্যবহার করবো, নাকি ভালোবাসা, সত্য এবং সম্মানের আলো ছড়ানোর জন্য ব্যবহার করবো। এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের নিজের বিবেকের কাছে রয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, এটি ছিল আমাদের আত্মমর্যাদা রক্ষার আন্দোলন। এই আন্দোলনের চেতনা এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সাহস জুগিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দিয়েছিল। সেই চেতনার ধারাবাহিকতায় এদেশের জনগণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল এবং দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশ। তাই ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার বীজ, আর মুক্তিযুদ্ধ সেই বীজের মহিমান্বিত ফল।
বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের শক্তি, আমাদের পরিচয়ের মূল ভিত্তি। এই ভাষা শহীদের রক্তে রঞ্জিত, এই ভাষা আমাদের স্বাধীনতার প্রেরণা। তাই আমাদের দায়িত্ব এই ভাষাকে সম্মান করা, এই ভাষাকে সুন্দর কাজে ব্যবহার করা।
আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা এমন শব্দ ব্যবহার করবো যা মানুষের হৃদয়কে আঘাত করে না, বরং ভালোবাসা দেয়। আমরা এমন ভাষায় কথা বলবো যা মানুষকে ছোট করে না, বরং সম্মানিত করে। আমরা আমাদের ভাষাকে মিথ্যা, অপমান এবং বিভেদের মাধ্যম হিসেবে নয়, বরং সত্য, সম্মান, ভালোবাসা এবং মানবতার মাধ্যম হিসেবে ব্যবহার করবো।
কারণ বাংলা শুধু একটি ভাষা নয়। বাংলা আমাদের আত্মা। বাংলা আমাদের পরিচয়। বাংলা আমাদের গর্ব। বাংলা আমাদের চিরন্তন ভালোবাসা।

office@ukantho.com


Photo

আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হতে চাই না: জামায়াত আমির

এফএনএস: বর্তমান সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে উল্লেখ...

Photo

সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে: আব্বাসকে উচ্চকন্ঠ সম্পাদক

কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক...

Photo

দিনাজপুরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন, এগিয়ে এসে আহত স্ত্রী-শ্যালক

এফএনএস: দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ধারালো ছুরির আঘাতে...

Photo

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত