শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

উচ্চকন্ঠ   05-Sep-2025   69

Photo

এফএনএস: খুলনার রূপসায় বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ভ্যানযোগে মানিক ইলাইপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে পরপর দুটি গুলি করে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিজ বাড়ির সামনেই মাথায় গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রæপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হামের কাছে হার মানলো ১৮ মাসের হামজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক...

Photo

কালীগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ সংরক্ষন করব বারোমাস এ...

Photo

৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে...

Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য আটক

একরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিবেদক: মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় তিনটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত