বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হামের কাছে হার মানলো ১৮ মাসের হামজা

উচ্চকন্ঠ   11-Jun-2026   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার মধ্যে ঝিনাইদহে হামে আক্রান্ত হয়ে হামজা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১০ জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত হামজা ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের দিনমজুর সৌরভ মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন জ্বর নিয়ে হামজাকে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। সেখানে চিকিৎসক ডা. জামিলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, গরিব ও অসহায় দিনমজুর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকরা প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলেও অর্থ সংকটের কারণে পরিবারকে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে হয়।
এরই মধ্যে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশু হামজা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
শিশু হামজার মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

office@ukantho.com


Photo

বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশরাফুজ্জামান বাবু, ঝিকররগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার...

Photo

ঘুষের টাকাসহ আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

এফএনএস: ঘুসের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার...

Photo

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন...

Photo

পিলখানা হত্যাকান্ড নিয়ে অনেক বছর আমাদের বিভ্রান্তিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: দেশের প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত