বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: ফখরুল

উচ্চকন্ঠ   12-Jan-2026   70

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি। এই ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারষ্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘোষণা করেন, তারেক রহমান উত্তরাঞ্চল আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। নির্বাচনে এখন সুষ্ঠু পরিবেশ আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে মাঠের পরিস্থিতি বোঝা যাবে তখন যখন প্রচারণা শুরু হবে। তিনি অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপির অসন্তোষের কথা উল্লেখ করে বলেন, আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহান শহীদ দিবসে ঝিনাইদহে জাতীয় পতাকার অবমাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

Photo

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতাদের বাড়িঘর ও অফিস ভাংচুর করে গাছপালা কর্তন করলেন আ’লীগ নেতা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা...

Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

আ. লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত