সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্রীর সঙ্গে মাদ্রাসা শিক্ষকের প্রেমের সম্পর্ক: ন্যায় বিচার চেয়ে পিতার অভিযোগ।

উচ্চকন্ঠ   23-Jun-2025   70

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের কাদিরকোল আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বিল্লাল হোসেন নামে মাদ্রাসার সহকারী সুপারের প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীর পিতা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির কাছে ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত শিক্ষক বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার কাদিরকোল আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী সুপার। তিনি মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
ভুক্তভোগী ছাত্রীর পিতা অভিযোগ পত্রে উল্লেখ করেন, বিল্লাল হোসেন গত এক বছর ধরে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। এই সম্পর্ক বর্তমানে আপত্তিকার ও চরম পর্যায়ে পৌঁছেছে। যা আমাদের সামাজিক জীবনে মারাত্মক জটিলতা সৃষ্টি করেছে। এ ঘটনা আমার মেয়ের জীবনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এ বিষয় নিয়ে আমি সামাজিকভাবে অবহেলিত এবং হেয় প্রতিপন্ন হচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
গ্রামবাসীরা জানায়, এই প্রেমের সম্পর্ক গ্রামের সবাই জানে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক বিল্লাল হোসেনকে কান ধরে উঠবসও করানো হয়েছে। তিনি মাদ্রাসার পরিবেশ নষ্ট করছেন।
কাদিরকোল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল ইসলাম বলেন, বর্তমানে মাদ্রাসা বন্ধ রয়েছে আমি এই বিষয়ে কিছুই জানিনা।
শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি রবিউল ইসলাম বলেন, সহকারি সুপারের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীর পিতার একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ২৬ জুন মাদ্রাসা চালু হলে এ বিষয়ে তদন্ত করব।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু এ বিষয়ে কেউ আমার কাছে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, একটি রাজনৈতিক মহল বিষয়টির ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এলাকাবাসী এবং ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক তদন্ত এবং এই শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
শিক্ষকের এমন আচরণ, শিক্ষার্থীদের অভিভাবকদের হতাশ করছে। এমনটা চলতে থাকলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসার প্রতি আগ্রহ হারাবে বলে মনে করছেন সচেতন অভিভাবকরা।

office@ukantho.com


Photo

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর...

Photo

একটি বিশেষ রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়: সালাহউদ্দিন

এফএনএস:একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, কিন্তু বিএনপি...

Photo

নড়াইল ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত