শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চাঁদাবাজীর প্রতিবাদ করায় সংখ্যালঘু ব্যবসায়ীকে হাতুড়িপেটা: সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া

উচ্চকন্ঠ   26-Aug-2025   126

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ইজারার নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় সংখ্যালঘু সম্প্রদায়ের পিতা-পুত্র ব্যবসায়ীকে হাতুড়িপেটা ও লাঞ্ছিত করা হয়েছে। এতে ব্যবসায়ীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।
জানাযায়, ২৪ আগষ্ট দুপুরের দিকে জেসন এগ্রোর একটি পিকআপ ভ্যান তাদের ক্রয়কৃত মালামাল লোডের জন্য শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুনিল সাহার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়ানো ছিল। এসময় কযেকজন যুবক ইজারার নামে চাঁদা দাবী করে। পিকআপ ভ্যানের চালক তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। যুবকরা এসময় পিকআপ ভ্যানের চাবি ছিনিয়ে নেয়। ঘটনাটি প্রত্যক্ষ করে ব্যবসায়ী সুনিল সাহার ছেলে শোভন সাহা এগিয়ে এলে চাঁদাবাজ যুবকরা তাকে প্রহার করতে উদ্যত হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মিমাংসা করে দিলে চাঁদাবাজ যুবকরা স্থান ত্যাগ করে। কিন্তু আধা ঘন্টা পর জনৈক তুহিনের নেতৃত্বে ৫/৭ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরে এসে সুনিল সাহার ছেলে শোভন সাহার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কিল ঘুষি মারাসহ হাতুড়িপেটা করতে থাকে। এসময় পুত্রকে রক্ষায় সুনিল সাহা এগিয়ে এলে যুবকরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে যুবকদের নিবৃত করে। ঘটনাটি জানাজানি হলে শহরের সংখ্যালঘু সম্প্রদায়সহ ব্যবসায়ীদের মধ্যে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে শহরে বিরূপ প্রতিক্রিয়া আঁচ করতে পেরে সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ভুক্তভোগী সুনিল সাহার বাসায় এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনার পুনরাবৃত্তি হবেনা বলে তাদেরকে আশ^স্ত করেছেন বলে ভুক্তভোগী সুনিল সাহা এ প্রতিবেদককে জানান।
উল্লেখ্য, শহরে ইজারার নামে চাঁদাবাজী ফ্যাসিস্ট আওয়ামী আমলকেও হার মানিয়েছে বলে অনেকে মন্তব্য করছে। প্রতিদিনই পৌর এলাকার কোথাও না কোথাও ইজারার নামে কথিত চাঁদাবাজদের হাতে মানুষ মারপিটসহ লাঞ্ছিত হচ্ছে। ফলে ইতিমধ্যে সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে, ভিক্ষা চাইনা মা কুকুর ঠেকা।

office@ukantho.com


Photo

রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস:রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির...

Photo

উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: উদ্বোধন হয়েছে আড়াই বছর আগে কিন্তু...

Photo

ভাতিজার হাতে চাচা খুন

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু...

Photo

নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এফএনএস: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত